EN

লাহোরে সাকিবের সঙ্গী মিরাজ, এনওসি দিয়েছে বিসিবি

লাহোরে সাকিবের সঙ্গী মিরাজ, এনওসি দিয়েছে বিসিবি May 19, 2025, 4:14 PM

পিএসএলের লাহোর কালানান্দার্স দলে ভিড়িয়েছিল রিশাদ হোসেনকে। পাক-ভারত সংঘাত শুরুর পর রিশাদ ফিরে আসেন দেশে। এরপর তারা দলে নেয় আরেক বাংলাদেশি সাকিব আল হাসানকে।

এবার লাহোরে তৃতীয় বাংলাদেশি হিসেবে যোগ দিতে চলেছেন মেহেদী হাসান মিরাজ। সিকান্দার রাজার পরিবর্তে মিরাজকে দলে নেয়ার প্রক্রিয়া চূড়ান্ত করে ফেলল প্লে-অফ নিশ্চিত করা দলটি।

পিএসএলে খেলতে আজ (সোমবার) বিসিবির কাছে এনওসির আবেদন করেছিলেন মিরাজ। তার অনাপত্তিপত্র চাওয়ার খবর নিশ্চিত করেছিলেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ব্যবস্থাপক শাহরিয়ার নাফীস।

এরপর নাফীসই দুপুরে নিশ্চিত করেছেন বিসিবি এনওসি দিয়েছে মিরাজকে। মেয়াদটা ৪ দিনের, ২২ থেকে ২৫ মে। পিএসএলের ফাইনাল ২৫ মে। লাহোর প্লে-অফের দেয়াল টপকে ফাইনালে পৌঁছালে ২৫মে পর্যন্ত খেলতে বাধা নেই তার।

গত বিপিএলের টুর্নামেন্ট সেরা হয়েছিলেন মিরাজ। তারপরও তার সুযোগ হয়নি আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে। বিসিবি এই ফরম্যাটের জন্য বিবেচনা না করলেও গুরুত্বপূর্ণ প্লে-অফ ম্যাচে লাহোর ঠিকই দলে নিল তাকে। দেশের বাইরে মিরাজের এটাই প্রথম ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট।

আরও পড়ুন

← ফিরে যান